সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৬ মে ২০২৬
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেডেরিজ অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মে) এ সংক্রান্ত এক বিশেষ বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ওষুধ শিল্প এবং ব্যবসায়িক মহলে অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে।

আরও পড়ুন
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

এর আগে শুক্রবার রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মিজানুর রহমানের জন্ম ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মিজানুর রহমান ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব ছাড়া তিনি জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে দলীয় মনোনয়ন পান মিজানুর রহমান সিনহা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদকে সেখানে মনোনয়ন দেওয়া হয়।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।