বুলবুলের বরখাস্ত আদেশ বহাল


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৪ জুন ২০১৫

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বুলবুলের বরখাস্তের আদেশ স্থগিত করছিলেন হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশ আজ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এর ফলে তার বরখাস্তের আদেশ বহাল রইলো।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।