যুবলীগ চেয়ারম্যান পরশের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৬ অক্টোবর ২০২১
ফাইল ছবি

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। শনিবার (১৬ অক্টোবর) সংগঠনটির সদস্য শেখ সাইদুর রহমান আবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সম্প্রতি প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্নজনের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসইউজে/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।