ত্বকের শুষ্কতা দূর করতে


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৯ মার্চ ২০১৬
মডেল : তামান্না

শুধু শীতকালেই নয়, অনেকের ত্বক সারাবছর ধরেই শুষ্ক থাকে। ত্বকের শুষ্কতা নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। স্বাভাবিক ত্বকের যত্ন আর শুষ্ক ত্বকের যত্ন একরকম নয়। শুষ্ক ত্বকের যত্নে হতে হবে আরেকটু বেশি যত্নশীল। ত্বকের শুষ্কতা দূর করতে আঙুর বেশ কার্যকর। চলুন তবে জেনে নিই-

আঙুরের রস হাতে নিয়ে মুখে লাগিয়ে ২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে।

লেবুর রসের সঙ্গে আঙুরের রস ও পুদিনা পাতার রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী।

গোলাপজল, অ্যাভোকাডো ও মধুর সঙ্গে আঙুরের রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এই প্যাক বেশ কার্যকর।

গোলাপজল, মুলতানি মাটি ও আঙুরের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে।

দুই ভাগ আঙুরের রসের সঙ্গে এক ভাগ কোকো পাউডার মিশিয়ে মুখে লাগান। এই প্যাক ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়।

দুধের সঙ্গে আঙুরের রস মিশিয়ে পুরো মুখে লাগান। আপনি এর সঙ্গে বেকিং সোডা ও অলিভ অয়েল মেশাতে পারেন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।