পুলিশের সঙ্গে সংঘর্ষ: আহত অবস্থায় ৯৬ জনকে আনা হয় ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ/ছবি: জাগো নিউজ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যাত্রা শুরু করলে প্রথম দফায় সংঘর্ষ হয়।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে অবস্থান নিলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষের পৃথক ঘটনায় মোট ৯৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৯৬ জনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের মধ্যে মো. মোশারফ হোসেন (৩২) নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

কাজী আল আমিন/এমএমকে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।