নিউইয়র্কে জাতীয়তাবাদী ফোরামের স্বাধীনতা দিবসের কর্মসূচি
নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ প্রধান কার্যালয়ে আগামী ৩ এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন, প্রধান কার্যালয় উদ্বোধন ও ৭১’র বীর শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি সারওয়ার খান বাবু এবং সাধারণ সম্পাদক ছাইদুর খান ডিউক এক যৌথ বিবৃতিতে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এমএমজেড/এমএস