জামিন শেষে এবার সিএমএম কোর্টে খালেদা


প্রকাশিত: ০৬:১৭ এএম, ০৫ এপ্রিল ২০১৬

রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার মামলা ও গ্যাটকো মামলায় জামিন শেষে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুর ১২টায় মহানগর দায়রা জজ আদালত থেকে বেরিয়ে সিএমএম কোর্টে যান তিনি। এসময় বাহিরে অবস্থানরত দলটির কয়েক হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে এলাকাটি মুখর করে তোলে।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত সোয়া ১১টার দিকে তার (খালেদা জিয়া) আবেদন মঞ্জুর করেন।

এদিকে সিএমএম কোর্টে বাকী মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন খালেদা। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।