সাইপ্রাস বিএনপির ইফতার মাহফিল
মাহাফুজুল হক চৌধুরী
সাইপ্রাসের রাজধানী নিকোশিয়াতে বিএনপির উদ্যোগে রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাস বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা এনামুল হক। সুজন ভুঁইয়া সভাপতি, সাইপ্রাস বিএনপি। সাংবাদিক মাহাফুজুল হক চৌধুরী, মুখপাত্র সাইপ্রাস বিএনপি। তানভির সরোয়ার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইপ্রাস বিএনপি। একে নিরব, সভাপতি সাইপ্রাস যুবদল।

সাইপ্রাস বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম টুটুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি সুলতান আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন, সাইপ্রাস বিএনপি একটা অত্যন্ত সুসংগঠিত সংগঠন। যেটা বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসের মাটিতে সবসময় সোচ্চার ছিল। বাংলাদেশ থেকে আসা যেসব বিএনপি নেতাকর্মী দেশে রাজনৈতিক মামলা হামলার শিকার ছিল তাদের বিভিন্নভাবে সহায়তা দিতো।
প্রায় দশ হাজার বাংলাদেশির বসবাস ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রে, তাদের যে কোনো সুবিধা-অসুবিধায় সাইপ্রাস বিএনপি সবসময় পাশে থেকে কাজ করেছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাইপ্রাস বিএনপির সদস্য ইমরান সরদার হোসেন, মিল্লাত রহমান ও মামুন হোসেন।
এমআরএম/জেআইএম