ইতালিতে দেশীয় আমেজে পিঠা উৎসব

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

ইতালির রোমে জাঁকজমকভাবে দেশীয় আমেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করেছে মহিলা সমাজকল্যাণ সমিতি। রোববার (৬ জানুয়ারি) সংগঠনটির আয়োজনে সন্ধ্যায় উদযাপন করা হয়। দেশের কৃষ্টি, সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে এ রকম ব্যতিক্রম একটি আয়োজন করা হয়।

Italy2

রোমে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো নানারকম দেশীয় পিঠা প্রদর্শন করে থাকে। অনুষ্ঠানে নারীরা দেশীয় সাজে সেজে যেন প্রবাসে খুঁজে পায় এক টুকরো বাংলাদেশ। নাচে-গানে আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই। রোমের সুপরিচিত নারী ব্যবসায়ী লায়লা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মহিলা সমাজকল্যাণ সমিতির লায়লা শাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার বাবলির পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Italy3

এ সময় সভাপতি বলেন, সংগঠনের সব নারীরা অনেক কষ্ট করে পিঠা তৈরি করেছেন। সবার সাহায্য সহযোগিতায় এবং সবার উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে। লায়লা শাহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবসময় এ রকম সহযোগিতা অব্যাহত থাকলে মাঝে মাঝে প্রবাসে দেশের কালচার নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব।’

Italy4

অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে কেক কেটে একে অপরের মুখে তুলে দেন। এ ছাড়াও শিশুদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]