মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১২ এপ্রিল ২০২৬
মো. হানজালা/ছবি-সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে ১০তলা একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবাসী বাংলাদেশি মো. হানজালা।

জানা যায়, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত হানজালা প্রধানিয়া বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের বাসিন্দা। প্রবাস জীবনে জীবিকা নির্বাহের জন্য মালদ্বীপে অবস্থান করছিলেন।

এই দুর্ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও শোকাহত পরিবেশ।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]