ডেনমার্ক আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কার্যনির্বাহী সদস্য করায় প্রাণঢালা অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্থানীয় কনিয়া কাবাব (নরেব্র) রেস্তোরাঁয় ডেনমার্ক আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান বাবু সুভাষ ঘোষসহ ডেনমার্ক ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক নেতৃবৃন্দ মুঠোফোনের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু তাকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য করায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রিয় নেতা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক প্রিয় নেতা রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রবাসে রাজনীতির পাশাপাশি মাতৃভূমিতে জনগণের কল্যাণে কাজ করতে হবে সবাই একত্র হয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাফায়েত হোসেন মিঠু, হাসনাত রুবেল, সহ-সভাপতি নিজাম উদ্দিন, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ শহীদ, নাসির উদ্দিন সরকার, যুগ্ম-সম্পাদক সফিউল সাফি, কার্যকরী কমিটির সদস্য রাসেল আহমেদ, শামিম খান, সাফায়েত অন্তর, সুজন হুসাইন, মঞ্জুর মামুন, মনসর আহমেদ, ইবনে রাবি, মুস্তাক আহমেদ, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএ