দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত (৩০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের মাস্টার আলি আহমদের ছেলে।
বর্তমানে তার মরদেহ দুবাই আজমান হাসপাতালে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
নিহতের ছোট ভাই ওসমান গনি জানান, মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস