রোজা অবস্থায় বীর্যপাত হলে কি রোজা ভেঙে যায়?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রোজা অবস্থায় বীর্যপাত হলে কি রোজা ভেঙে যায়? ছবি: ফ্রিপিক

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালে অথবা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা বা অশ্লীল দৃশ্য দেখার কারণে বীর্যপাত ঘটলে কি রোজা ভেঙে যায়?

উত্তর: রোজা অবস্থায় হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে। রমজানের পর ওই রোজার কাজা আদায় করতে হবে, তবে কাফফারা দিতে হবে না।

রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যৌন কর্মকাণ্ড করতে দেখে বীর্যপাত হলে অথবা কোনো স্বপ্নের কথা মনে না থাকলেও ঘুমের মধ্যে যদি বীর্যপাত রোজার কোনো ক্ষতি হবে না।

রোজা অবস্থায় অশ্লীল দৃশ্য দেখা বা অশ্লীল চিন্তা করার পাশাপাশি যদি হস্তমৈথুনও করা হয় এবং বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। কিন্তু শুধু অশ্লীল চিন্তা করার কারণে বা অশ্লীল দৃশ্য দেখার কারণে বীর্যপাত হলে রোযা ভাঙ্গবে না।

হজরত জাবের ইবনে জায়েদকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে, ফলে তার বীর্যপাত ঘটেছে, তার রোজা কি ভেঙ্গে গেছে? তিনি বললেন, না, সে রোজা পূর্ণ করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৬২৫৯)

তবে বলাবাহুল্য, যে কাজগুলো সাধারণ অবস্থায়ই পাপ, রোজা রেখে করা আরো গুরুতর পর্যায়ের পাপ। তাই রোজা রেখে এই কাজগুলো থেকে বিরত থাকা জরুরি।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।