হজ পালনকারীদের জন্য আজহারীর ‘হজ হেল্প ডেস্ক’

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
মিজানুর রহমান আজহারী ছবি: ফেসবুক

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে বাংলাভাষী মুসলমানরা এ বছর হজ পালন করবেন, তাদের হজ যেন সুন্নাহসম্মত এবং ত্রুটিমুক্ত হয়, তা নিশ্চিত করতে ‘হাসানাহ হজ হেল্প ডেস্ক’ নামে একটি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (সা.) বলেছেন, ‘মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।’ (সহিহ মুসলিম: ১৩৪৯) তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হজ হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। সাধারণ মানুষের হজ পালনে যেন কোনো অসঙ্গতি বা ত্রুটি না থাকে, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেভাবে প্রশ্ন করা যাবে

হজ সংক্রান্ত যে কোনো শরঈ জিজ্ঞাসার সঠিক সমাধান পেতে প্রশ্ন পাঠানোর মাধ্যমগুলো হলো:

ফোন/মেসেজ/হোয়াটসঅ্যাপ: 01336684030

ইমেইল: [email protected]

এছাড়া হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোনকল কিংবা লাইভ পোস্টের কমেন্টের মাধ্যমেও হজ বিষয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে বলে জানান মিজানুর রহমান আজহারী।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।