বাংলাদেশে যেভাবে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। আইপিএলও বাংলাদেশে দেখানো সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। তবে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা যাবে বাংলাদেশে।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে ম্যাচগুলো টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। আর র‍্যাবিটহোল বিডি অ্যাপ মূলত সম্প্রচারক চ্যানেল গাজী টিভির ইউটিউব চ্যানেল। পাশাপাশি দেশের টি-স্পোর্টস, নাগরিক টিভিও সম্প্রচার করবে উপমহাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গত ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। আগামীকাল শেষ হবে প্রস্তুতিপর্ব। প্রস্তুতিপর্বের ম্যাচ বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপ সম্প্রচার করছে। আগামী

৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। তা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।