সাহিবজাদার সেঞ্চুরিতে বাঁচামরার ম্যাচে পাকিস্তানের ১৯৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে হলে নামিবিয়ার বিপক্ষে এই ম্যাচ জিততেই হবে। বাঁচামরার লড়াইয়ে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে পাকিস্তান।
কলম্বোতে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ১২ বলে ১৪ রানে থামেন সাইম আইয়ুব। ২৩ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দেন অধিনায়ক সালমান আলি আগা। বল সমান ৫ রান করে আউট হয়ে যান খাজা নাফে।
তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিতে থাকেন সাহিবজাদা। ৩৭ বলে ফিফটির পরের ২০ বলে করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।
শেষদিকে নেমে ২২ বলে ১ চার আর ৩ ছক্কায় শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান।
নামিবিয়ার জ্যাক ব্রাসেল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৮ রান।
এমএমআর