মাত্র ১৩ ওভারেই জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্য খুব বেশি বড় ছিল না। মাত্র ১২৩ রানে। আরব আমিরাতের বিপক্ষে এই লক্ষ্য পাড়ি দিতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে মাত্র ১৩.২ ওভার। ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারাতে হয়েছে প্রোটিয়াদের। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৩২ রানের জুটি গড়েন। ১৪ রান করে আউট হন ডি কক। ২৮ রান করেন মারক্রাম।

এরপর রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৬ বরে ৩০ রান করেন রায়ান রিকেলটন ও ২৫ বলে ৩৬ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস।

ট্রিস্টান স্টাবস ৬ ও জ্যাসন স্মিথ ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে আরব আমিরাত। ৩৮ বরে ৪৫ রান করেন আলিশান শরাফু। ২২ রান করেন মোহাম্মদ ওয়াসিম।

এই জয়ে ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট সংগ্রহ করে সুপার এইটে উঠলো দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।