জয়ের পর সাজঘরে ফিরলেন সাদমানও
ঢাকা টেস্টে বাংলাদেশ প্রথম উইকেট হারায় মাহমুদুল হাসান জয়ের বিদায়ে। ৪ রানে জীবন পেয়ে ৮ রানে আউট হন তিনি শাহিন শাহ আফ্রিদির বলে। বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার সাদমান ইসলামও। আউট হয়েছেন ১৩ রান করে।
হাসান আলীর বলে ক্যাচ দিয়েছেন স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই বিদায় নিয়েছে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এর আগে, দলীয় ১৮ রানে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। এই আফ্রিদির বলেই স্লিপে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি ৪ রানে।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নাহিদ ও তাসকিন ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদ।
আগের রাতেই জানা গেছে বাঁ-হাঁটুর চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।
আইএন