তামিমের বিদায়
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ২৭ রানের মধ্যেই বিদায় নিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ব্যাট করছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে, শুক্রবার সকালে হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
এমআর/এআরএস