বৃষ্টির কারণে ইংল্যান্ড- আফগানদের ম্যাচ বন্ধ
বৃষ্টির কারণে ইংল্যান্ড- আফগানদের ম্যাচ আপাতত বন্ধ আছে। এর আগে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক মরগান। বৃষ্টির আগে আফগানদের সংগ্রহ দাড়ায় ৮.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৪ রান।
আসরে ইংল্যান্ড ও আফগানিস্তান এক দিক থেকে সমান অবস্থায় রয়েছে। পাঁচটি করে ম্যাচ খেলে দুই দলই চারটি করে হেরেছে এবং একটি করে জিতেছে।
এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় এই মুহূর্তে মানসিকভাবে অনেকটাই ‘বিধ্বস্ত’ ইংলিশ ক্রিকেটাররা। আর এই সুযোগটা কাজে লাগাতে চায় আফগানিস্তান। কাল ইংলিশদের হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চান আফগানরা।
এমআর/এমএস