সেরা চারে মাহমুদউল্লাহ


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৩ মার্চ ২০১৫

বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের রানের তালিকায় শিখর ধাওয়ানকে পিছনে ফেলে চতুর্থ স্থানে পৌঁচে গেলেন টাইগার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ৪ ম্যাচে মাহমুদউল্লাহর সংগ্রহ ৩৪৪। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৪৯৬ রান নিয়ে প্রথমে রয়েছেন কুমার সাঙ্গাকার।

রিয়াদের হার না মানা ১২৮ রানের উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৮ রান সংগ্রহ করেছে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে টাইগারদের শেষ আট নিশ্চিত করেন তিনি। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৩০০ রান করার রেকর্ডও গড়েছেন মাহমুদউল্লাহ।

এমআর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।