যেসব কারণে আজ জিততে পারে বাংলাদেশ


প্রকাশিত: ০৫:২০ এএম, ১৩ মার্চ ২০১৫

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে টাইগাররা ২৮৮ রান সংগ্রহ করে।

এবারের বিশ্বকাপে এর আগে নিউজিল্যান্ড বাকি পাঁচ দলকে অলআউট করলেও বাংলাদেশকে অলআউট করতে পারেনি । এছাড়া নিউজিল্যান্ডের এই দুর্দান্ত বোলিং লাইনের বিপক্ষে বাকি পাঁচ দলের কেউই আড়াই’শ রান করতে পারেনি, সেখানে বাংলাদেশ ২৮৮ রান সংগ্রহ করেছে। শেষ দশ ওভারে টাইগাররা তুলেছে ১০২ রান । এখন ভালো বোলিং ভালো ফিল্ডিংয়ের অপেক্ষায় টাইগার সমর্থকরা। এই দুই বিভাগে ভালো করলে ফলাফল টাইগারদের পক্ষে আসবে বলে আশা করাই যায়।

এমআর/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।