টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৮ মার্চ ২০১৫

সেমিফাইনাল কে সামনে রেখে দ.আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে লংকানদের সংগ্রহ ৩ রান। অ্যাবোটের বলে আউট হওয়ার আগে কুশাল পেরেরা করেন ৩ রান। দিলশান আর সাঙ্গাকারা কোন রান না করে ব্যাট করছে।

বিশ্বকাপের নক-আউট পর্বে প্রথম জয় তুলে নিয়ে ‘চোকার্স’ অপবাদ ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার সামনে বিশ্বকাপে টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি। দুই দলের সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আর এবি ডি ভিলিয়ার্স আছেন দারুণ ফর্মে।

ডেল স্টেইন-মর্নে মরকেলের সঙ্গে লাসিথ মালিঙ্গার বলের লড়াইও আকর্ষণীয় হওয়ার কথা। সব মিলিয়ে বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল জমজমাট হওয়ারই কথা। 

শ্রীলঙ্কা একাদশ:
অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, থারিন্ডু কুশাল, কুমার সাঙ্গাকারা, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, দুষ্মন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা

দক্ষিণ আফ্রিকা একাদশ:
হাশিম আমলা, কুইনটন ডি কক, ফাফ ডু প্লেসি, রিলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেল স্টেইন, কাইল অ্যাবট, মর্নে মরকেল, ইমরান তাহির

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।