১৩ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৩১ মার্চ ২০১৫

আগামী ১৩ এপ্রিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছেন।

পিসিবি`র নিরাপত্তা প্রধান আজম খান পুরো সিরিজের নিরাপত্তা ইস্যু নিয়ে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবির সাথে। বৈঠকের পর জানা গেছে, তারা সন্তুষ্ট। তাই এপ্রিলে ২০১১ সালের পর পাকিস্তানের বাংলাদেশ সফর অনেকটা নিশ্চিত বলে জানান বিসিবির প্রধান নির্বাহী।

এ সম্পর্কে তিনি বলেন, `আমরা আশা করছি- পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে। সার্বিক বিষয় বিবেচনা করে ঢাকা এবং খুলনাকেই এই সিরিজের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করেছি।`

সবকিছু ঠিক থাকলে তিনটি ওয়ান ডে দু`টি টেস্ট এবং একটি টি-২০ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।