ওয়ানডে রাঙ্কিংয়ে শীর্ষে ভিলিয়ার্স-স্ট্যার্ক


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০১ এপ্রিল ২০১৫

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করে আইসিসির ওয়ানডে রাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ডি ভিলিয়ার্স ও স্ট্যার্ক । অলরাউন্ডার তালিকায় সাকিবকে শীর্ষস্থান থেকে সরিয়ে জায়গা করে নিয়েছেন লঙ্কান খেলোয়াড় তিলকারত্নে দিলশান। মঙ্গলবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয় থেকে এসব তথ্য জানা যায়।

ব্যাট হাতে ডি ভিলিয়ার্সের পরে দ্বিতীয় অবস্থানে লঙ্কান তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও তৃতীয় অবস্থানে য়াছেন ভিলিয়ার্সের সতীর্থ হাশিম আমলা। পরের অবস্থানগুলো যথাক্রমে বিরাট কোহলি ও তিলকারত্নে দিলশান।

বল হাতে স্ট্যার্কের পরে দ্বিতীয় অবস্থানে আছেন প্রোটিয়ান স্পিনার ইমরান তাহির। তৃতীয় পাকিস্তানি বোলার সাঈদ আজমল, চতুর্থ প্রোটিয়ান বোলার ডেইল স্টেইন ও পঞ্চম ক্যারিবীয় স্পিনার সুনিল নারীন।

অলরাউন্ডারের সেরা পাঁচে শীর্ষস্থানটা দিলশানের, দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান। তৃতীয় অবস্থানে অ্যাঞ্জেলো ম্যাথিউস, চতুর্থ মহাম্মদ হাফিজ ও পঞ্চম স্থানে জেমস ফকনার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।