প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে স্পেনের হার
বিশ্বকাপে লজ্জার হারের প্রতিশোধ নিতে গিয়ে উল্টো প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে গেছে ভিসেন্তে দেল বস্কের দল।
মঙ্গলবার আমস্টারডাম অ্যারেনায় ম্যাচের ১৩তম মিনিটে ভেসলি স্নেইডারের ক্রস থেকে স্টেফান ডি ভ্রেইয় গোল করে ডাচদের এগিয়ে দেন। তিন মিনিট পরেই গোল করে ব্যবধান বাড়ান ডাভি ক্লাসেন।
৫৪তম মিনিটে ব্রুনো মার্টিন্স ইন্ডি হেডে সহজ গোলের সুযোগ না হারালে আরও বড় ব্যবধানে জিততে পারতো গাস হিডিংকের দল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে গোল করতে না পারাটা আর শুরুর ধাক্কাটাকে হারের কারণ হিসেবে ধরলেন দেল বস্ক। তিনি বলেন, মনে হচ্ছিল, আমাদের পক্ষে গোল করা অসম্ভব হয়ে পড়েছে। প্রথম ২০ মিনিটই ওরা আমাদের পেছনে ফেলে দিয়েছে। পরে আমরা খেলার নিয়ন্ত্রণ নেই, প্রভাব বিস্তার করি এবং গোলের সুযোগ তৈরি করি; কিন্তু আমরা কেবল গোলটাই পাচ্ছিলাম না।
তুরিনে মঙ্গলবার অন্য একটি প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও ইতালি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
এমআর /এমএস