বেনাপোলে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুয়াডাঙ্গা


প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

শীতের পড়ন্ত বিকেলে ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- এ স্লোগান নিয়ে খুলনা বিভাগের আটটি পৌরসভার সমন্বয়ে বেনাপোল মেয়র কাপ ফুটবল ধামাকা ২০১৬-র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বেনাপোল বলফিল্ড ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়।

সেমিফাইনাল ম্যাচে বাঘারপাড়া পৌর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁাঁয় চুয়াডাঙ্গা পৌর ফুটবল একাদশ।

এই সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টুসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বেনাপোল ফুটবল মাঠে এ খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।