ড্যাফোডিল প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু
লালমাটিয়া ডি ব্লক মাঠে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এর আয়োজনে ড্যাফোডিল প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হয়েছে। মঙ্গলবার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান প্রিমিয়ার ক্রিকেট লিগ উদ্বোধন করেন।
এসময় ডিআইআইটির উপ-পরিচালক শাহ নেওয়াজ মজুমদার জুয়েল, সহকারি পরিচালক মোহাম্মদ তৌহিদুর রহমানসহ উর্ধ্বতন কর্তকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতি দলে ৮ জন খেলোয়াড় করে মোট ১২টি দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। আর প্রতি ম্যাচ হবে ১০ ওভারে। ১১ এপ্রিল শনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এমআর/এএ/আরআই