টিকিট নিয়ে ক্ষুব্ধ টাইগার সমর্থকরা
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে প্রিয় টাইগাররা। সে খেলা মাঠে বসে উপভোগ করতে প্রয়োজন একটি টিকেটের। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজের ১ম ওয়ানডের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।
বুধবার ঢাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪টি শাখায় দর্শকদের কাছে টিকেট বিক্রি করা হয়। তবে মাথাপিছু ১টি করে টিকেট দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রিকেট সমর্থকরা। অভিযোগের আঙুল তুলেছেন বিসিবি ও ব্যাংকের মধ্যে সমন্বয়হীনতার দিকেও।
টিকেট পাওয়ার দীর্ঘ সারিতে দাঁড়িয়েছিলো সব বয়সী ক্রিকেট ভক্তরা। সবারই চোখ কখন শুরু হবে টিকেট দেয়া। সকাল ১০টায় টিকেট দেয়ার কথা থাকলেও মাশরাফি ভক্তরা লাইনে দাঁড়িয়েছিলেন ভোর থেকেই। যদিও নির্দিষ্ট সময়ের প্রায় ৩ ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু হয়। যাতে বেশ ভোগান্তিতে পড়তে হয় দর্শকদের। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান টিকেট প্রত্যাশীরা।
টিকেট কিনতে আসা দর্শনার্থীরা তুষার সাহা বলেন,ভোর থেকেই টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছি কিন্তু নির্ধারিত সময়ে টিকেট বিক্রি শুরু হয়নি।
মিরপুর শাখায় দর্শকদের কাছে সরাসরি টিকেট বিক্রি করলেও বাকি তিনটি ব্যাংকে টিকেট দেয়া হয় ইউ ক্যাশের মাধ্যমে। তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদ দিলে সুষ্ঠুভাবেই টিকেট বিক্রি হচ্ছে বলে দাবী করেছেন আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্মকর্তারা।
বৃহস্পতিবারও প্রথম ওয়ানডে ম্যাচের জন্য সকাল ১০টা থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্দিষ্ট ৪টি শাখায় টিকেট পাওয়া যাবে।
এমআর/আরআই