ভালো অবস্থানে ইংল্যান্ড


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৬ এপ্রিল ২০১৫

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। স্বাগতিকদের চেয়ে ২২০ রানে এগিয়ে আছে সফরকারী ইংলিশরা। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান। ব্যালান্স ৪৪ ও জো রুট ৩২ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এর আগে মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে ৪ উইকেটে মাত্র ১৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজ। কিন্তু অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে খুব বেশি ভালো কিছু করতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। বাকি ৬ উইকেটে করেছে আর মাত্র ১৪০ রান যোগ করেই ২৯৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

তবে এতদুরও যেতে পারতো না ক্যারিবীয়রা। জার্মেইন ব্ল্যাকউড ১১২ রান করে অপরাজিত থাকার কারণেই ২৯৫ রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছে দলীয় সংগ্রহ। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। ইংলিশ বোলারদের পক্ষে জেমস ট্রেডওয়েল ৪৭ রান দিয়ে চারটি এবং এন্ডারসন ও ক্রিস ব্রড নেন দুটি করে উইকেট।

১০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড। মাত্র ৫২ রান তুলতেই হারায় ৩ উইকেট। জেরোমে টেলর তুলে নেন ২ উইকেট। তবে চতুর্থ উইকেট জুটিতে গ্যারি ব্যালান্স ও জো রুট ৬৪ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এগিয়ে রাখলেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।