হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জয় রাজস্থানের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ রাজস্থান রয়্যালস ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।
রাজস্থানের জয়ে বড় অবদান অজিঙ্কা রাহানের। ৫৬ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। রাহানের ইনিংসটি নয়টি চারে সাজানো।
বিশাখাপত্তমে বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি হায়দরাবাদ। ৫ উইকেটে ১২৭ রান তোলে তারা। ওয়েন মর্গ্যান দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন।
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৪ রান তুলে নেয় রাজস্থান। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে অর্ধশতকের ইনিংস খেলে দলের জয়ের পথটা করে দিয়ে যান রাহানে।
এরপর শেষ বলে গড়ানো ম্যাচে দারুণ এক চার মেরে রাজস্থানকে (১৩১/৪) জয় এনে দেন জেমস ফকনার।
আইপিএলের চলতি আসরে টানা চতুর্থ জয় পেল রাজস্থান। আর নিজেদের তৃতীয় ম্যাচে এটি হায়দরাবাদের দ্বিতীয় হার।
এসআরজে