মাঠে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার দুপুর ১২টা ২৮ মিনিটে ঢাকা-মেট্রো-ব ১৪-১০৭৩ নম্বর সম্বলিত গ্রিন লাইনের একটি গাড়িতে করে পাকিস্তান ক্রিকেট দল শেরেবাংলা স্টেডিয়াম পৌঁছায়।
প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/বিএ/এমএস