বুকে প্রাণ ফ্রুটো, মাঠে তামিম-সৌম্য


প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৭ এপ্রিল ২০১৫

এই প্রথম বাংলাদেশি কোনো কোম্পানির স্পন্সরশিপে মাঠে নামল বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-এর জনপ্রিয় ব্র্যান্ড প্রাণ-ফুটো।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের জার্সির বুকে বাংলাদেশের প্রাণ। এক নতুন ইতিহাস। নতুন এগিয়ে চলা।

বিশ্বকাপ ক্রিকেটে টানা ভালো করেছে বাংলাদেশের টাইগাররা। তাদের আত্মবিশ্বাস যেন বাড়িয়ে দিয়েছে তাদের বিশ্বকাপ সফর। এরপরই প্রথম সিরিজ পাকিস্তানের সঙ্গে।

এসএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।