মাঠে খেলা দেখার আনন্দে তানিহার যেন ঈদ


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৭ এপ্রিল ২০১৫

ছোট তানিহা। বাবা আর মায়ের সঙ্গে দর্শক গ্যালারিতে। গালে আকা বাংলাদেশের পতাকা। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ মাঠে দেখার বায়না ছিল তার। তাই সরকারি চাকুরে বাবার যতো চেষ্টা, মেয়েকে নিয়ে খেলা দেখতে টিকিটের ব্যবস্থা করা।

শেষ পর্যন্ত পেয়েছেন। তাই শুক্রবার খেলা দেখতে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগেই চলে এসেছেন মাঠে। তানিহারা থাকেন নাটোরে। শুধু খেলা দেখতেই শুক্রবার ঢাকায় আসা। তানিহা পড়াশোনা করছে নাটোরেই একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে।

কেমন লাগছে মাঠে খেলা দেখতে, জানতে চাইলে যেন কথা বলার সময় নেই তার। মনোযোগ মাঠের দিকে। মনোযোগী দর্শক সে। তাছাড়া মাঠে টাইগাররা ব্যাটিং করছে, মনোযোগতো থাকবেই।

আবারও মনোযোগের ব্যাঘাত ঘটালে বললেন এক কথায়, আজ আমার ঈদ। ঈদের আনন্দ আমার। বাবাকেও ধন্যবাদ দিতে ভোলেননি। বাবা তোমাকে অনেক ধন্যবাদ, টিকিট ব্যবস্থা করেছো তাই।

এই প্রথম মাঠে মেয়েকে নিয়ে খেলা দেখতে এসেছেন তানিহার বাবা মোস্তাক আহমেদ ও মা রোকসানা আহমেদ। তারাও উল্লসিত তাহিনার সঙ্গে।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।