পাকিস্তানের বিপক্ষে রেকর্ড শতক


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে দুজন খেলোয়াড়ের শতকের রেকর্ড করল বাংলাদেশ। এর আগে অন্য বিপক্ষ দলের সঙ্গে এক ম্যাচে দুজনের শতকের রেকর্ড থাকলেও বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তামিম ইকবাল আর মুশফিকুর রহিম ক্রিকেটপ্রেমীদের উল্লাসে ভাসালেন শতক উপহার দিয়ে।

তামিম ইকবাল ১৩২ রানের ঝড়ো ইনিং গেলে সাজঘরে ফিরে যান। মুশফিক ফিরে যান ১০৬ রান করে। মাঠের দর্শকরাও ব্যাপক ভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন টাইগারদের।

মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের তৃতীয় শতক করেন। বৃহস্পতিবার।

১৯৯৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে ২৫টি ম্যাচ খেলেছে। তবে জিনতে পারেনি একটিতে। আজ জয়ের প্রত্যাশা জাগিয়ে তুলেছে তামিম-মুশফিকের দূদান্ত ব্যাটিং পারফরম্যান্স।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।