স্বপ্ন দেখছে বাংলাদেশ
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম-মুশফিকের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশ। দুজনের সেঞ্চুরিতে টাইগারদের দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২৯ রান। যা এযাবৎকালে ওয়ানডেতে যেকোনো দলের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই টাইগার অধিনায়ক সাকিব। দলীয় ৪৮ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন ঘটে। এ সময় ওয়াহাব রিয়াজের রান আউটের ফাঁদে পড়েন সৌম্য সরকার। ৩৬ বলে ২০ রান করে ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান।
সৌম্য সরকার আউট হয়ে গেলে তার পথ ধরেন বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৬৭ রানে রাহাত আলীর শিকারে পরিণত হন রিয়াদ। ১৮ বলে মাত্র ৫ রান করে সরাসরি বোল্ড আউট হয়ে ফিরে যান তিনি।
এরপর পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের ১৩২ আর মুশফিকের ১০৬ রানের উপর ভর করে ৩৩০ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
এসএ/বিএ/পিআর