আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০১ মে ২০১৫

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহীন আকতার রেনি।

রাজশাহী দাবা উন্নয়ন সংস্থা ও ঢাকার গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন শামীম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লিয়াকত আলী, ঢাকা গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা, বাংলাদেশ দাবা  খেলোয়াড় সমিতির সভাপতি এনায়েত হোসেন, রাজশাহী জেলা দাবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আল কাইয়ুম রিজভী মাখন।

৯ রাউন্ড আন্তর্জাতিক সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট ১ থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মাস্টার সাকিল, ফিদে মাস্টার ইমন, দেবরাজসহ দেশের শীর্ষস্থানীয় রেটিং প্রাপ্ত দাবাড়ুরা অংশগ্রহণ করছেন।

শাহরিয়ার অনতু/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।