পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো দিল্লি


প্রকাশিত: ০২:৫২ এএম, ০২ মে ২০১৫

টি-টোয়েন্টি ক্রিকেটের আসর আইপিএলে শুক্রবার বড় জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারায় দলটি।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে পাঞ্জাব। সর্বোচ্চ ৪২ রান(৪১ বলে) করেছেন ডেভিড মিলার। দিল্লির পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নাথান কোল্টার-নাইল। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন পেসার জহির খান।

জবাবে ইনিংসের ৩৭ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান করেছে দিল্লি। সর্বোচ্চ ৫৪ রান (৪০ বলে) করেছেন ওপেনার শ্রেয়াজ আয়ার। এ ছাড়া ৪০ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।