পঞ্চম দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:১৪ এএম, ০২ মে ২০১৫

পাকিস্তানের বিপক্ষে পঞ্চম দিনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের ২৭৫ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (১৩৯)  ও ইমরুল কায়েস (১৩২)।

এর আগে, খুলনা টেস্টে চতুর্থ দিন শেষে দুই ওপেনারের শতকে শক্ত অবস্থানে পৌঁছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ২৭৩ রান। অপরাজিত আছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

ইনিংসের ৫৩তম ওভারের শেষ বলে জুলফিকার বাবরের বলে এক রান নিয়ে ১৫৩ বলে ১০০ রান পূর্ণ করেন ইমরুল কায়েস। এটি তার ক্যারিয়ারের তৃতীয় শতক। এর আগে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শতক পূর্ণ করেন তামিম ইকবাল। ইনিংসের ৪০তম ওভারে জুনাইদ খানের দ্বিতীয় বলে চার মেরে শতক পূরণ করেন তিনি। ক্যারিয়ারের সপ্তম শতক এটি তার। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম।

চতুর্থদিনে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে ভালোই জবাব দিয়েছে টাইগারাবহিনী। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩২ রান। জবাবে সফরকারী পাকিস্তান ৬২৮ রানে অলআউট হয়।

এর আগে, খুলনা টেস্টে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৬২৮ রানে অলআউট হয় সফরকারী পাকিস্তান। আগের দিন ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল তারা। চতুর্থ দিনের প্রথম সেশনে বাকি ৫টি উইকেট হারিয়ে দলীয় স্কোরে ৯১ রান যোগ করে পাকিস্তান। ফলে ৬২৮ রান তুলে অলআউট হয়ে যায় তারা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।