বৃষ্টির কারণে খেলা বন্ধ


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০২ মে ২০১৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের শেষ দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বৃষ্টির আগে, অসাধারণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে পঞ্চম ও শেষ দিনে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩১৫ রান। সফরকারীদের চেয়ে ১৯ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। সর্বশেষ আউট হয়েছেন ইমরুল কাযেস (১৫০)।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পঞ্চম দিনে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। জুলফিকার বাবরের বলে ক্যাচ আউট হয়েছেন ইমরুল কায়েস। সাজঘরে ফেরার আগে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিপূর্ণ করেছেন তিনি। ২৪০ বলে ১৫০ রানে করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।

আগের দিন কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান তুলেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন তামিম ও ইমরুল। টেস্ট ক্যারিয়ারে এটা তামিমের সপ্তম আর ইমরুলের তৃতীয় সেঞ্চুরি। আর পাকিস্তানের বিপক্ষে দু’জনেরই প্রথম সেঞ্চুরি।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে ৬২৮ রান করে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে আগের আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।