ঢাকা টেস্টে বিশ্ব রেকর্ডের হাতছানি
ঢাকা টেস্ট জিততে বাংলাদেশকে ৫৫০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ম্যাচের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৩ রান করেছে টাইগাররা।
ম্যাচ জিততে হলে ৯ উইকেট হাতে নিয়ে ৪৮৭ রান করতে হবে বাংলাদেশ। যদি তা করতে পারে, তবে বড় টার্গেট তাড়া করে ম্যাচ জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ।
বড় টার্গেট তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডের তালিকায় সবার উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৭ উইকেটে ৪১৮ রান করে ম্যাচ জিতেছিলো ক্যারিবীয়রা।
বড় টার্গেট তাড়া করে ম্যাচ জয়ের প্রথম তিনটি ঘটনা :
টার্গেট স্কোর জয়ী দল প্রতিপক্ষ ভেন্যু তারিখ
৪১৮ ৪১৮/৩ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সেন্ট জোন্স ৯ মে ২০০৩
৪১৪ ৪১৪/৪ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া পার্থ ১৭ ডিসেম্বর ২০০৮
৪০৩ ৪০৬/৪ ভারত ওয়েস্ট ইন্ডিজ পোর্ট অব স্পেন ৭ এপ্রিল ১৯৭৬
# টাইগারদের কাঁধে রানের পাহাড়, দিনশেষে ৬৩/১
একে/এমএস