আইপিএল থেকে বিদায় সাকিবের কলকাতার!


প্রকাশিত: ০৬:৪১ এএম, ১৭ মে ২০১৫

লিগ রাউন্ডের শেষ ম্যাচে রাজস্থানের কাছে ৯ রানে হেরে আইপিএলের চলতি মৌসুমে শিরোপা ধরে রাখার লড়াই থেকে প্রায় ছিটকে গেলো সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।

আজ রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গেলেই বাদ পড়বে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা। আর বেঙ্গালুরুকে যদি দিল্লি ডেয়ারডেভিলস হারিয়ে দেয় তবে কলকাতার একটি সুযোগ থাকবে। কিন্তু তাতে বেঙ্গালুরুকে হারতে হবে অন্তত একশো রানের ব্যবধানে।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেন ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৯৯ রান তোলে রাজস্থান। আর লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৯০ রানই আটকে যায় কলকাতার আশা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।