এশিয়ান প্যারা অলিম্পিকের নতুন কর্মপরিকল্পনা
এশিয়ান প্যারা অলিম্পিকের নতুন সভাপতি মাজিদ আল রশিদ বলেছেন, আমি এশিয়ান অলিম্পিকের অনেকগুলো দল নিয়ে বিচলিত। তাই সেই সব দলকে একটি সৃজনশীল কাঠামোর মধ্যে নিয়ে এসে সংযুক্ত আরব আমিরাতকে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই। সেজন্য দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সকল ছোট ছোট সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান অলিম্পিকের নতুন কমিটির এক সভায় তিনি এই সব মন্তব্য করেন।
সদস্যদেশ গুলো পরস্পরের উপর আস্থা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, এই সব নানান সমস্যাগুলো খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে হবে।
বর্তমানে সংস্থাটি বিভিন্ন ধরনের অর্থ সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে আল রশিদ আরো বলেন, অবিলম্বে ঘূর্ণায়মান এই সমস্যাগুলো সমাধানে চলতি বছরের মধ্যে একটি কৌশল নির্ধারণ করতে হবে। এ বিষয়ে কোন কিছু সংশোধনের দরকার হলে সেটাও করা হবে বলে জানান তিনি। সকল প্রতিযোগিতা মূলক খেলা উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর চাহিদা অনুযায়ী কমিটির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানানো হয়।
ইউরোপীয় দেশ গুলো বিভিন্ন খেলায় দিন দিন যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও সেভাবে এগিয়ে যেতে পারব আর সেজন্য সংস্থাটির সভাপতি এশিয়ান অলিম্পিকের দেশ গুলোর খেলা উন্নয়নের জন্য সবার সহযোগিতাও কামনা করেন।
এছাড়া এ বিষয়ে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং ইউএই`র প্রধানমন্ত্রী বিশাল অংকের একটা অর্থ সহযোগিতারও আশ্বাস দিয়েছে বলে সভায় জানানো হয়।
জেআর/এমএস