প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে বাংলাদেশ : পলক


প্রকাশিত: ০৯:১৮ এএম, ৩০ মার্চ ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে বাংলাদেশ। এখন আর পিছনে তাকানোর সময় নেই। অর্থনৈতিকভাবে দ্রুততম প্রবৃদ্ধির পথে বাংলাদেশ। চীন এবং ভারতের পরই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির অর্থনৈতিক সমৃদ্ধির তালিকায় এখন বাংলাদেশ। এদেশের তরুণ প্রজন্মকে কেউ আর আটকে রাখতে পারবে না।
 
বুধবার সকালে বাংলাদেম হাইটেক পার্ক আয়োজিত ‘ডেভলাপমেন্ট অব আইটি পার্ক ফর এমপ্লয়মেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। আইসিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন তারই যোগ্য নেতৃত্বের ফসল।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিবি’র হিউম্যান এন্ড স্যোশাল ডেভলপমেন্ট ডিভিশনের পরিচালক সাংসপ রয়, ইন্টারন্যাশনাল স্টাফ কনসাল্টটেন্ট ড. মহিউদ্দিন আলমগীর, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বেসিস সভাপতি শামিম আহসান, প্রযুক্তিবিদ মোস্তাফা জাব্বার প্রমুখ।

আরএম/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।