বয়স্কদের মধ্যেও বাড়ছে এআই ব্যবহার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৩ এপ্রিল ২০২৬
বয়স্কদের সহায়তায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ছবি: এআই

 

বয়সজনিত সেবা ও বয়স্কদের সহায়তায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ‘এজ টেক’ খাতের এই উত্থানের মধ্যে বয়স্কদের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম-বিজনেস ইনসাইডার।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বয়স্ক ব্যক্তিরা এখন এআই চ্যাটবট, ওয়্যারেবল ডিভাইস, রোবোটিকস ও স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার করছেন দৈনন্দিন জীবন সহজ করতে। একই সঙ্গে তরুণ প্রজন্ম তাদের বাবা-মা বা পরিবারের বয়স্ক সদস্যদের এসব প্রযুক্তি ব্যবহারে সহায়তা করছে।

অনুসন্ধানে দেখা গেছে, অনেকেই বয়স্ক স্বজনদের জন্য এআই-চালিত ক্যামেরা, মোশন সেন্সর ও জরুরি পরিস্থিতি শনাক্তকারী ডিভাইস ব্যবহার করছেন। আবার কেউ নার্সিং হোমে থাকা স্বজনদের জন্য ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছেন। একাকীত্ব কমাতে এআই-ভিত্তিক ‘কম্প্যানিয়ন’ ব্যবহারের প্রবণতাও বাড়ছে।

অন্যদিকে ৬০ থেকে ৮০ বছর বয়সী অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তারা এআই চ্যাটবট ব্যবহার করে কর্মসংস্থান বজায় রাখা, নাতি-নাতনির দেখভাল এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে সহায়তা পাচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ভাইব কোডিং’-এর মতো নতুন প্রবণতাও জনপ্রিয় হয়ে উঠছে। ব্যবহারকারীরা নিজেরাই কেয়ারগিভিং শিডিউলার, এআই-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা কিংবা ভয়েস টাইপিং সিস্টেম তৈরি করছেন, যা বিশেষ করে অসুস্থ বা স্ট্রোক আক্রান্তদের জন্য সহায়ক।

বিশেষজ্ঞরা বলছেন, বয়স্কদের স্বাস্থ্যকর ও দীর্ঘায়ু জীবন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর স্টার্টআপে বিনিয়োগ বাড়ছে। এএআরপি-এর তথ্য অনুযায়ী, বয়স্কদের মধ্যে উন্নত প্রযুক্তি ব্যবহারের হার বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এ খাতে বিনিয়োগ আরও বাড়বে।

সূত্র: ইয়াহু টেক

আরও পড়ুন
ডিজিটাল ডিভাইস শিশুর জন্য যেন মরণফাঁদ
চ্যাটজিপিটি দিয়ে ঘরে বসেই আয় করতে পারবেন

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।