ধোনি-ব্রাভোর বন্ধুত্ব


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০২ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় স্বাগতিকদের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবল প্রতিপক্ষ হলেও আইপিএলে খেলার সুবাদে ভালো বন্ধুত্বও গড়ে উঠেছে ধোনি ও ব্রাভাের মধ্যে।

তাইতো ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে মিলিত হয়েছেন একে অপরের সঙ্গে। হাসিমুখে ব্রাভোর সঙ্গে ছবিও তুলেছেন ভারতীয় অধিনায়ক।

ব্র্যাভোই সেই ছবি টুইটারে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধোনি একজন চ্যাম্পিয়ন। তাকে সবসময় সম্মান করি।’ এই জন্যই হয়তো ক্রিকেট ভদ্রলোকের খেলা।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলেছেন ব্র্যাভো। ফলে দীর্ঘদিন একই ড্রেসিংরুম শেয়ার করেছেন তারা। প্রতিদ্বন্দ্বিতা শব্দটাই কাজ করে না এই দু’জনের মধ্যে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠ ছাড়ছিলেন ভারতের ক্রিকেটাররা। উইন্ডিজ ক্রিকেটাররাও এগিয়ে এসে হাত মেলাচ্ছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে। হঠাৎ করেই মহেন্দ্র সিং ধোনির কলার ধরে বসলেন উইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ক্ষণিকের জন্য অবাক হয়ে গেলেও আসল ঘটনা বুঝতে অবশ্য সময় লাগেনি দর্শকদের। মারামারি না, বন্ধুত্বের দাবি নিয়েই ধোনির কলার ধরেছিলেন ব্রাভো।

টানা পাঁচ বছর আইপিএলে একই দলের হয়ে খেললেও এবার বিচ্ছেদ ঘটছে ধোনি ও ব্রাভাের। আগামী দু’বছর আইপিএলে আলাদা দলের হয়েই তারা। চেন্নাই থেকে এখন ধোনি যোগ দিয়েছেন পুনেতে। অন্যদিকে ব্র্যাভো পাড়ি জমিয়েছেন জয়পুরে।

আরএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।