ব্রাভোর গানে নাচবেন ধোনি


প্রকাশিত: ০৩:২১ এএম, ১৪ মে ২০১৫

ড্যারেন স্যামি, কিরন পোলার্ড, ব্রেন্ডন ম্যাককালাম, মাইকেল হাসি ও আন্দ্রে রাসেল সকলকে নাচিয়ে ছেড়েছেন ডোয়াইন ব্রাভো। এবার ধোনিকেও নাচাবেন তিনি।

নতুন অ্যালবামে ব্রাভো যে গান গেয়েছেন, সেই গানের তালেই পা মেলাবেন ধোনি। খুব শিগগিরই ভিডিওর জন্য শুট করবেন ধোনি, জাদেজা।

কয়েকদিন আগেই কোহলি শুট করে ফেলেছেন। চেন্নাই-বাঙ্গালোর ম্যাচের পরই ভিডিওর জন্য শুট করেন কোহলি। ভিডিওতে দেখানো হবে, ব্রাভো একজন মহিলার প্রেমে পড়েন? সেই প্রেমকাহিনী তারপর এগিয়ে চলে। সবমিলিয়ে আকর্ষণের সব রসদই আছে এই অ্যালবামে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।