ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও ফেসবুক। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার ফেসবুকে নানান ভিডিও কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ছবি ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন একসঙ্গে।
এছাড়া ফেসবুকে আরও একটি মজার ফিচার রয়েছে যার মাধ্যমে ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। ফলে আপনি আপনার ফেসবুকে যা কিছুই আপলোড করেন না কেন, তা সব কিছুই ইনস্টাগ্রামে দেখতে পাবেন। দেখে নিন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে যুক্ত করবেন।
>> এজন্য প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করুন, তারপরে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান এমন পেজে স্যুইচ করুন।
>> এবার যে পেজটি আপনার সামনে আসবে, তাতে ম্যানেজ অপশনে ক্লিক করুন।
>> বিজনেস ড্যাশবোর্ডের বাঁ দিকে মেনু অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে লিঙ্ক করা অ্যাকাউন্টে ক্লিক করুন।
>> একটি অ্যাকাউন্ট কানেক্ট করতে, কানেক্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
>> আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন এবং লগ ইন করুন।
>> তবে আপনি যদি আপনার পেজ থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিসকানেক্ট করতে চান, তার জন্য ডিসকানেক্টে ক্লিক করুন।
সূত্র: ইন্ডিয়া টুডে
কেএসকে/জেআইএম