লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৭ এপ্রিল ২০২৬

চলমান লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রায়শই বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক। রোববার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ‘পিপল-ফার্স্ট’ অপারেটর হিসেবে বাংলালিংকের এ উদ্যোগের লক্ষ্য, চলমান জ্বালানি সংকটের সময়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়া। সংযোগ বিচ্ছিন্ন হলে যেমন বিরক্তি বাড়ে, তেমনি প্রয়োজনীয় তথ্য পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে ফ্রি ডাটা প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক, যাতে গ্রাহকেরা নির্বিঘ্নে তাদের প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

এই উদ্যোগের আওতায়, যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেসব এলাকার নির্ধারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টা মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। অফারটি চালু হলে সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, সংকটের সময়ে মানুষের পাশে থাকায় বিশ্বাস করে বাংলালিংক।

তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংযোগে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছু করার এটিই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য সবার জন্য সর্বোত্তম ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। তবে বর্তমান পরিস্থিতির বাস্তবতাও বিবেচনায় নিতে হচ্ছে। এই উদ্যোগ গ্রাহকদের পাশে দাঁড়াতে আমাদের একটি ছোট প্রচেষ্টা।

এই উদ্যোগটি প্রয়োজনের সময়ে গ্রাহকদের সহমর্মিতাপূর্ণ এবং অর্থবহ সমাধান দেওয়ার প্রতি বাংলালিংকের অঙ্গীকারেরই প্রতিফলন।

ইএইচটি/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।