কারমুডিতে গাড়ি কেনা-বেচার সুযোগ
মাত্র ২ মিনিটেই কাঙ্ক্ষিত গাড়ি কেনা-বেচার সুযোগ দিচ্ছে কারমুডির মোবাইল অ্যাপ। গাড়ি বিক্রি বা ক্রয় কারার মত সময়সাপেক্ষ কাজটি এখন দ্রুত এবং সহজে করা যাবে এই অ্যাপের মাধ্যমে। মাত্র ৪টি সহজ ধাপেই গাড়ি বিক্রির জন্য তালিকাভূক্ত করা যায়। এখন থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের পাশাপাশি কারমুডির অ্যাপটি আইওএস প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।
প্রথমত গুগল অ্যাপস স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে হবে কারমুডি অ্যাপ। এরপর মেনু বার থেকে ‘আপনার গাড়িটি বিক্রি করুন’ অপশনে ক্লিক করত হবে। গাড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং কমপক্ষে ৪টি ভালো মানের ছবি যুক্ত করুন এর সঙ্গে। অভিনন্দন গাড়ি বিক্রির জন্য আপনার বিজ্ঞাপনটি এখন প্রস্তুত। কারমুডির এই অ্যাপটি ১০টি ভাষায় অনুদিত এবং অবশ্যই সম্পূর্ণ ফ্রি।
কারমুডি অ্যাপ (https://www.carmudi.com.bd/mobile-apps/) ইতোমধ্যে ৩ মিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারী ডাউনলোড করে এর সুবিধা উপভোগ করছেন।
বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন সম্পর্কে কোন ক্রেতা আগ্রহ প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। এইভাবে বিজ্ঞাপনদাতার সবসময় সতর্ক থেকে একটি সফল লেনদেন করতে সক্ষম হবেন।
এই অ্যাপটির মাধ্যমে বিজ্ঞাপনদাতা গাড়ির দাম নিয়ে আলাপ-আলোচনা করার সুযোগ পাবে। যা বিজ্ঞাপনদাতাকে দাম ঠিক হওয়ার পূর্বেই সম্ভাব্য অনেক ক্রেতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।
আরএস